Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আউট হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো মিরাজকে

বিপিএলের ৩৫তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

বিপিএলের ৩৫তম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। ম্যাচ চলাকালীন পঞ্চম ওভারে বল করতে আসেন এবাদত হোসেন। তিনি বল করেছিলেন ফুল লেন্থে। লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল বলটা। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা খুলনার অধিনায়ক মিরাজও অনেকটা জায়গা ছেড়ে খেলতে চাইলেন বলটাকে। বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই। 

তবে বিপত্তি বাধে এরপরেই। পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হওয়ার পর মিরাজ ওঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। মিরাজকে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে চড়ে।

এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বরিশাল। একাদশে ফিরেছেন পেসার এবাদত হোসেন ও স্পিনার তানভির ইসলাম। বাদ পড়েছেন রিপন মন্ডল ও তাইজুল ইসলাম। অপরদিকে খুলনা টাইগার্স দলে একটি পরিবর্তন দেখা গেছে। মোহাম্মদ নাওয়াজের জায়গায় দলে জায়গা পেয়েছেন আমের জামাল।

   

About

Popular Links

x