Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্টিনেজকে পেতে চায় বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে দেওয়া প্রায় নিশ্চিত

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:০১ এএম

এই মৌসুমে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলেছে অ্যাস্টন ভিলা। টটেনহামকে ২=-০ গোলে হারিয়েছে তারা। মৌসুম শেষে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে দেওয়া প্রায় নিশ্চিত। ফলে সর্বশেষ ম্যাচে ভক্ত-সমর্থকদের চোখের পানিতে বিদায় জানিয়েছেন মার্টিনেজ।

প্রথম দিকে মার্টিনেজের গন্তব্য অনিশ্চিত থাকলেও, এখন শোনা যাচ্ছে তাকে পেতে চায় ইউরোপের দুটি বড় ক্লাব।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্টিনেজকে পেতে চায় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুটি ক্লাবই সাম্প্রতিক সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করেছে। যে কারণে আপাতত মার্টিনেজকে কিনে নিজেদের গোলরক্ষক সমস্যার সমাধান করতে চায় দল দুটি।

সম্প্রতি ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। তবে ৩৫ বছর বয়সী এই গোলরক্ষকের অপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই বার্সেলোনার।

অন্যদিকে গোলরক্ষক–সংকটে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও। দলটির বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা এই মৌসুমে তার পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ইউনাইটেড একজন নতুন অভিজ্ঞ গোলরক্ষক খুঁজছে। আর সেই অভিজ্ঞ গোলরক্ষক হতে পারেন মার্টিনেজ।

   

About

Popular Links

x