Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে অবশেষে ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’ বলার অধিকার পেল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৭:০৩ পিএম

অবশেষে দুঃখ ঘুচলো দক্ষিণ আফ্রিকার। ক্রিকেট-তীর্থ লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল তারা।

ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে অবশেষে ‘‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’’ বলার অধিকার পেল দক্ষিণ আফ্রিকা।

ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখেই টেস্টে বিশ্বসেরা হলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়া দলটি কী অবলীলায় ছুঁয়ে ফেলল ২৮২ রানের লক্ষ্য। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮২ রান করে জেতা সহজ নয় টেস্ট ক্রিকেটে। লর্ডসে মাত্র দুবার কোনো দল চতুর্থ ইনিংসে ২৮২ বা এর বেশি লক্ষ্য ছুঁয়ে জিতেছিল। দিনের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ব্যাটিং করা অধিনায়ক টেম্বা বাভুমাকেই হারালেও তেমন কোনো সমস্যা হয়নি দলটির।

প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে নিজের জাত চিনিয়েছেন এইডেন মার্করাম। ১৩৬ রান করে হ্যাজলউডের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

রান তাড়ায় ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার নায়ক এইডেন মার্করাম/এএফপি

বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে ১৪টি নকআউট ম্যাচের ফাইনাল হারা দক্ষিণ আফ্রিকা প্রথমবার ‘‘বিশ্ব চ্যাম্পিয়ন’’ হলো আজই। দরকারি মুহূর্তে ভেঙে পড়ার পুরোনো ইতিহাসকে ছুড়ে ফেলে মার্করামরা এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন।

কাইল ভেরেইনা জয়সূচক রানটি নিতেই উল্লাস মেতে ওঠে দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুম। খুশির কান্নাও কাঁদলেন কেউ কেউ।

   

About

Popular Links

x