Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকের সামনের মানববন্ধনে জলকামান নিক্ষেপ

নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ

আপডেট : ০১ জুন ২০২৬, ১২:১২ পিএম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়েছিল।

সকাল ১০টার দিকে বিক্ষুব্ধদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয়। এছাড়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে আয়োজকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এলেও পুলিশ লাঠি চার্জ করায় তা প্রদর্শনের সুযোগ পাননি। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জামায়াতপন্থি হিসেবে পরিচিত।

অবস্থানকারী জানান, নতুন চেয়ারম্যান হিসেবে প্রধান কার্যালয়ে খুরশীদ আলমের প্রবেশ ঠেকাতে তারা অবস্থান নিয়েছেন। ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহাল দাবিও করেন তারা।

ঈদের ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। এ দিন এর আগে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন।

পুলিশ জানায়, অনুমতি না থাকায় তারা কর্মসূচি পালন না করার আহ্বান জানায়। তবে এরপরও ব্যানার প্রদর্শন শুরু হলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম সংবাদমাধ্যমকে বলেন, “ব্যাংকের সামনে কিছু ব্যক্তি সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”

   

About

Popular Links

x