Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান

গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনরতদের এবার পুরো বোর্ডের পদত্যাগ দাবি

আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৫৯ এএম

মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো “সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যান এবং ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগের দাবি করেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিক থেকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা গভর্নর মোস্তাকুর রহমানেরও পদত্যাগ চান।

সকাল সাড়ে ৯টার দিকে মাইকে বক্তব্য শুরু করেন জামায়াতপন্থী হিসেবে পরিচিত গ্রাহক ফোরামের সদস্যরা। এসময় সেখানে নানা স্লোগান দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিলকুশা এলাকা ঘিরে রেখেছে। সেখানে জলকামান, পুলিশের সাঁজোয়া যান দেখা গেছে। রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য।

এর আগে, সোমবার (১ জুন) নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের যোগদানের প্রথম দিনে তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন।

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের সহযোগী। এস আলমের “দোসরদের” বোর্ডে বহাল রাখলে ব্যাংকে পুনরায় ব্যাপক লুটপাটের আশঙ্কা রয়েছে।

   

About

Popular Links

x