Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে সাত্তারের প্রতি আহ্বান সরকারের

নাম উল্লেখ না করেই আট উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ সাত্তারের

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:২৬ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাকে প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

শনিবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক বিবৃতিতে বলা হয়, নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন তিনি। এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন সরকারের নজরে এসেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আব্দুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যতক্ষণ পর্যন্ত সেসব প্রমাণ দাখিল করা হবে না, আমরা সব অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই— জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া উচিত।

এর আগে, শুক্রবার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে “সীমাহীন দুর্নীতি”র প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি।

   

About

Popular Links

x