Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

মধ্যরাতে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডে ৭ দিন চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। বাসায় যাওয়ার পর তিনি অসুস্থবোধ করেন। মধ্যরাতে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে জানানো হয়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাতে ১২টার দিকে গুলশানের বাসায় অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে জাহিদ হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই দোয়া করবেন।”

ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা ফেরেন মির্জা ফখরুল। এসময় স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন। ঢাকায় নেমে প্রথমে গুলশানের বাসায় যান বিএনপির মহাসচিব। এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে যান তিনি। রাত ১১টা পর্যন্ত সেই বৈঠক চলে। এরপর বাসায় গিয়ে অসুস্থবোধ করেন ফখরুল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

   

About

Popular Links

x