Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু

সোমবার পর্যন্ত ৫৪ হাজার ৯১১ জন হাম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে

আপডেট : ১৯ মে ২০২৬, ০৫:০৭ পিএম

হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে দেশে এক দিনে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মঙ্গলবার অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে দুই জনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে দেশে মোট ৭ হাজার ৮৫৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। 

সারা দেশে সোমবার পর্যন্ত ৫৪ হাজার ৯১১ জন সম্ভাব্য হাম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৯ হাজার ৯৮০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

 

   

About

Popular Links

x