Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কালশীতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ারের ১৩ ইউনিট, পানির সংকট

কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:৩২ পিএম

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। 

সোমবার (২৫ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি। 

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আরও ৫ ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে দিকে যাচ্ছে। এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। 

এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।  তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 

   

About

Popular Links

x