প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকেন। নিজস্ব খরচের পাশাপাশি এসব শিক্ষার্থীদের একট বড় অংশ বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যান। বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় প্রতিবছরই কিছু না কিছু বৃত্তি দিয়ে থাকে। বিভিন্ন দেশের দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজে থেকে এসব বৃত্তির খবর পাওয়া যায়। সেসব অবলম্বনে উচ্চশিক্ষার জন্য বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো কয়েকটি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত বৃত্তির তথ্য-
যুক্তরাষ্ট্র: ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়া যায় এই বৃত্তির আওতায়। ১০টি ভিন্ন একাডেমিক খাতে বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক যোগ্যতা: ভালো ফলসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি।
সংযুক্তি: টোয়েফল স্কোর ৮০ বা আইইএলটিএস স্কোর ৭.০, নির্বাচনী ধাপে জিআরই পরীক্ষার স্কোর যুক্ত করতে হয়
আবেদনের সময়: এপ্রিল-মে-জুন
- নরওয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়তে যাওয়ার সুযোগ
- সুইডেনে স্কলারশিপ পাওয়ার কিছু উপায়
- উচ্চশিক্ষার জন্য জাপানে যেতে জেনে রাখুন এসব তথ্য
কানাডা: এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ
কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এই বৃত্তির আওতায়। চার মাস বা এক সেমিস্টারের জন্য বৃত্তি দেওয়া হয়।
আবেদনপ্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।
যুক্তরাজ্য: কমনওয়েলথ বৃত্তি
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে। প্রায় ছয়টি ক্ষেত্রের বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
সংযুক্তি: ভাষা দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।
আবেদনের সময়: সেপ্টেম্বর-জানুয়ারি
বিস্তারিত: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখলে বিস্তারিত জানা যাবে।
আরও জানতে এখানে দেখুন।
- জার্মানিতে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার জন্য আবেদন করবেন যেভাবে
- উচ্চশিক্ষায় সুইজারল্যান্ডে বৃত্তি পাওয়ার উপায়
- উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যেতে যা জানা প্রয়োজন
ফ্রান্স: আইফেল এক্সেলেন্স বৃত্তি
এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি
- উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে যা জানা প্রয়োজন
- রাশিয়ায় পড়তে যেতে লাগবে না ব্যাংক বিবরণী, আইইএলটিএস
- আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে তুরস্কে
জার্মানি: ডিএএডি বৃত্তি
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডিএএডি-এর আওতায়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি
- উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যেতে পারেন যেসব কারণে
- উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে যা জানা প্রয়োজন
- আইইএলটিএস ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়ায়
রাশিয়া: সরকারি বৃত্তি
শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে সে জন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা।
আবেদনের সময়: সেপ্টেম্বর-ফেব্রুয়ারি
চীন: সিএসসি বৃত্তি
চায়নিজ স্কলারশিপ সেন্টারের বৃত্তির মাধ্যমে চীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি
- উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যেতে প্রয়োজনীয় কিছু তথ্য
- উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যেতে জেনে রাখুন কিছু বিষয়
জাপান: এমইএক্সটি বৃত্তি
জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা: স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রযোজ্য।
আবেদনের সময়: জানুয়ারি-মে
ভারত: আইসিসিআর শিক্ষাবৃত্তি
ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল
- বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সৌদি আরবে
- আইইএলটিএস ছাড়াই পড়তে যেতে পারেন হাঙ্গেরিতে, আছে খণ্ডকালীন কাজের সুযোগ
- উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে যেতে জেনে নিন কিছু তথ্য
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ
অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
সংযুক্তি: আইইএলটিএস ৬.৫ স্কোর
আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল



