Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাপসী তাবাসসুম উর্মিক ৪০তম বিসিএসের কর্মকর্তা 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমর ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীনের স্বাক্ষরিত চিঠিতে তার দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপসী তাবাসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি (Tapashee Tabassum Urmi) থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

তাপসী তাবাসসুম উর্মিক ৪০তম বিসিএসের কর্মকর্তা বলে জানা গেছে।

   

About

Popular Links

x