Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়লো ঈদ ও পূজার ছুটি

ঈদ-উল-ফিতরে ৫ দিন, ঈদ-উল-আজহায় ৬ দিন ছুটি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের ঈদ-উল-ফিতরে ৫ দিন ও ঈদ-উল-আজহায় সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছিল।

এ রকম পরিস্থিতিতে আগামী বছরের ছুটি বাড়ানোর প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই প্রস্তাব আজ অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ।

   

About

Popular Links

x