Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আসবে ভয়ংকর রুপে’

এ ঘটনার পর গতকাল নগরের বোয়ালিয়া থানায় একটি জিডি করা হয়েছে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে ডিজিটাল বোর্ডে ওই বার্তাটি স্ক্রল হতে দেখা যায়। মুহূর্তেই এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বসে কলেজ প্রশাসন।

প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে লেখা ছিল, ‘‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও ফিরবে ভয়ংকর রূপে সাবধান! RGMSC-XR IMRAN’’।

এ ঘটনার পরপরই কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। কলেজের ডিজিটাল বোর্ডে এভাবে নিষিদ্ধ ছাত্রসংগঠনের হুঁশিয়ারি বার্তা প্রচার হওয়ায় অনেকেই দায়িত্বশীল ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তারা স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, আমরা প্রশাসনিক কাজে ভেতরে ব্যস্ত ছিলাম। গতকাল বিকেল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের দিকে ডিজিটাল বোর্ডে বাইরের লোকজন ওই লেখাটি দেখে আমকে জানিয়েছেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বোর্ডটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় গতকাল নগরের বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে। এখন সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এটি করেছে, তা জানার চেষ্টা চলছে।”

এ ঘটনায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মতিনকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

   

About

Popular Links

x