Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌখিক পরীক্ষার দাবিতে পেট্রোবাংলার ফটকে অবস্থান কর্মসূচি

পেট্রোবাংলার অফিসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন সংস্থাটির শত শত কর্মকর্তা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

মৌখিক পরীক্ষার দাবিতে ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার অফিসের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। ফলে পেট্রোবাংলার অফিসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মীরা।

রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এই কর্মসূচি পালন করছেন।

পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা/সংগৃহীত

পেট্রোবাংলা জানিয়েছে, আন্দোলনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে আলোচনা করা হচ্ছে।

অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, “বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি, দ্রুত যেন মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবো না।”

   

About

Popular Links

x