Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেড় ঘণ্টা অবরোধের পর রাস্তা ছেড়ে দিলো রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

বেলা ১১ টার দিকে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিল শিক্ষার্থীরা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম

ঢাকার মিরপুর রোডের আসাদগেট এলাকায় দুই দফায় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করার পর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন।

রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টা থেকে শুরু হওয়া বিক্ষোভ দুপুর সাড়ে ১২টার দিকে শেষ করেছেন শিক্ষার্থীরা।

মূল সড়কে শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসাদগেট ও আশপাশ এলাকায় যানজট দেখা দেয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “লটারি প্রথা নিপাত যাক, দেশের মেধা মুক্তি পাক” বলে স্লোগান দেন।

তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, “স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সড়কে অবরোধ ও বিক্ষোভ না করার জন্য শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।”

   

About

Popular Links

x