Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেধাভিত্তিক ভর্তির দাবিতে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সকাল ১০টার দিকে মিরপুর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম

মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন।

   

About

Popular Links

x