Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিন্ময় কৃষ্ণ দাশ আটকের ঘটনায় শাহবাগে বিক্ষোভ

যান চলাচল বন্ধ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সনাতন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

এর আগে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, “একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

   

About

Popular Links

x