Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানবন্দর থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো চিন্ময়কৃষ্ণ দাশকে

তিনি ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’র মুখপাত্র

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

“বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ”র মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকার হয়রত শাহজালাল বিমানবন্দর থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তাকে ডিবির কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, “একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

   

About

Popular Links

x