Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা আটকান হলো রামপুরা ব্রিজে

ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

ভারতীয় দূতাবাস অভিমুখে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেওয়া হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। এ পদযাত্রা উপলক্ষে রবিবার সকাল থেকে ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা।

পদযাত্রায় যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছেন। তারা ভারতবিরোধী নানা স্লোগানে দিতে থাকেন। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পদযাত্রায় অংশ নেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।

   

About

Popular Links

x