Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি

বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাত্র ৪৪ বলে শতরান করেছেন এই ওপেনার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হয়নি না অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন কুমার দাসের। সাম্প্রতিক সময়ে পারফর্মে ধারাবাহিকতা না থাকার কারণেই দল থেকে বাদ পড়তে হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে জ্বলে উঠেছেন লিটন দাস। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।

রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী।

ব্যাটিংয়ে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ-লিটন জুটি। ইনিংসের ১৬তম ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন লিটন।

মাত্র ৪৪ বলে শতরান তুলে নেওয়ার পথে ৭টি ছক্কা ও ৮টি ৪ হাঁকিয়েছেন তিনি। এরপর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার তানজিদ হাসান।

ইনিংসের শেষ ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন তানজিদ। শতরান তুলতে তিনি বল মোকাবিলা করেন ৬২টি। এসময় তার নামের পাশে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার।

১৯.৩ ওভারে ২৪১ রানে ভাঙে তাদের জুটি। তবে তার আগেই এই জুটি ভেঙে ফেলে বিপিএলে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৭ সালে ক্রিস গেইল ও ম্যাকলাম জুটির করা ২০১ রান ছিল এই তালিকার শীর্ষে। নামের পাশে আরও একটি ছক্কা যোগ করে ৬৪ বলে ১০৮ রানে ফিরে যান তানজিদ।

এদিকে ১০টি চার ও ৯টি ছক্বায় ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন দাস। আর ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় ২৫৪/১।

এর মাধ্যমে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও নিজেদের করে নিলো ঢাকা ক্যাপিটালস। এর আগে এই রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে। ২০১৯ সালে বিপিএলের ৬ষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রান তুলেছিল দলটি।

   

About

Popular Links

x