পাথরের মালা বিক্রেতা মায়াবী চোখের মোনালিসা ভোঁসলে এবার সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন। এর আগে শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। সেই জল্পনার মধ্যেই মোনালিসার বলিউড অভিষেকের খবর এলো।
দক্ষিণী সিনেপাড়ার সেই খবর এখনও সত্যি না হলেও হিন্দি সিনেমায় মোনালিসার পা রাখা নিশ্চিত। সনোজ মিশ্রর পরিচালনায় “দ্য ডায়েরি অফ মণিপুর” সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহাকুম্ভের এই ভাইরাল তারকা।
সম্প্রতি পরিচালক মোনালিসার মাহেশ্বরের বাড়ি ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করে সনোজ মিশ্র মোনালিসার বলিউড অভিষেকের খবর দেন। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি থেকেই সেই সিনেমার শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন কুম্ভমেলা থেকে ভাইরাল হওয়া মোনলিসা। পরিচালনার পাশাপাশি “দ্য ডায়েরি অফ মণিপুর” ছবির গল্পকারও সনোজ নিজেই।



মোনালিসার চোখের রঙে মেতেছে নেটপ্রেমীরা