রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়রা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, “অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না।”
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আগুনে ইতোমধ্যে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১০ টি রিসোর্ট কটেজ ও ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।



