Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, পুড়ে ছাই অর্ধশতাধিক রিসোর্ট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ও স্থানীয়রা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়রা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৫টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে সাজেকের অন্তত অর্ধশতাধিক রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, “অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানিয়েছেন, এখন পর্যন্ত আগুনে নিয়ন্ত্রণে আসেনি। খাগড়াছড়ি সদর থেকে ২টি ইউনিট এবং দীঘিনালা থেকে ১টি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও রাঙামাটি থেকে আরও ১টি ইউনিট পথে রয়েছে। তবে ফায়ার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।”

   

About

Popular Links

x