বোতল ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসনাইনকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার (১৬ মে) বিকেলে বোতল নিক্ষেপের ঘটনায় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরপর ডিবি অফিসে শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি হুসাইনকে বাসায় আসার দাওয়াত দেন।
এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যার পর তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে মোহাম্মদ হুসাইন এবং তার মায়ের সঙ্গে দাঁড়ানো ছবি শেয়ার করে এসব তথ্য জানানো হয়।
ওই ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, “শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হোক।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চার দফা দাবিতে ১৪ মে থেকে আন্দোলন করছেন। আন্দোলনের মধ্যে ওইদিন বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে গেলে উত্তেজনার এক পর্যায়ে একজন শিক্ষার্থী তার দিকে পানির বোতল ছুঁড়ে মারেন।



মাহফুজকে বোতল ছুঁড়ে মারা জবি শিক্ষার্থী ডিবি কার্যালয়ে
উপদেষ্টা মাহফুজের ওপর ‘প্রতীকী বোতল’ নিক্ষেপ