Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলের বিমানবন্দরসহ ১০ স্থানে ইরানের হামলা

ইরান থেকে ছোড়া প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

আপডেট : ২২ জুন ২০২৫, ০১:১০ পিএম

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলের অন্তত ১০টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

রবিবার (২২ জুন) সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিমানবন্দর ছাড়াও অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।

ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন অন্তত ১০টি এলাকার দিকে যাচ্ছে তাদের দলগুলো। হামলার এসব ঘটনায় ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এমডিএ মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ১০টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, প্রাথমিক সাইরেন বাজার পর মধ্যাঞ্চলে হামলা হয়, এরপর উত্তরাঞ্চলের দিকে আরেক পশলা ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার সময় সেখানকার এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে।

   

About

Popular Links

x