Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিরাপত্তারক্ষীদের বেঁধে চিনিকলের মালামাল ট্রাকে ভরে নিয়ে গেছে ডাকাতদল

নিরাপত্তারক্ষীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম

নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার মালামাল ট্রাকে ভরে নিয়ে গেছে একদল ডাকাত। এই ঘটনায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেনি চিনিকল কর্তৃপক্ষ।

জানা গেছে, নিরাপত্তারক্ষীদের বেঁধে একটি মিনিট্রাকে করে কারখানার ভেতরে ঢোকে একদল ডাকাত। এরপর মালামাল ট্রাকে করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হেফাজতে নেয়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, “আজ (রবিবার) ভোরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আনসারসহ চিনিকলের নিজস্ব নিরাপত্তারক্ষীদের বেঁধে রাখা হয়েছিল। মালামালের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও কাজ করছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।”

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই পর্যন্ত অন্তত ছয়জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদেরও করা হবে।”

   

About

Popular Links

x