Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

হার্টের রিংয়ের দাম কমিয়েছে সরকার

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্টেন্টের দাম সর্বোচ্চ ৩৬% কমেছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম

হৃদরোগীদের জীবনদায়ী চিকিৎসার সামগ্রী করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমিয়েছে সরকার।

রবিবার (৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা এক আদেশে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ওই আদেশে তিন কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। তবে একটি স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্টভেদে দাম কমানো হয়েছে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্টেন্টের দাম সর্বোচ্চ ৩৬% কমেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত কিছু রোগীর রক্তনালি সরু বা বন্ধ (ব্লক) হয়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচল সচল রাখতে “স্টেন্ট” ব্যবহার করা হয়। “স্টেন্ট” অনেকটা কালভার্টের মতো কাজ করে।

   

About

Popular Links

x