Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

একনজরে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের জীবন ও কর্ম

ডাকসুর ইতিহাসে একমাত্র নারী ভিপি তিনি

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অসুস্থবোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহফুজা খানমের ছেলে মাহবুব শফিক সাংবাদিকদের জানান, তার মা আজ বেলা ১১টার দিকে শরীরচর্চার জন্য বের হয়েছিলেন। পথে অসুস্থ বোধ করেন।

অধ্যাপক মাহফুজা খানম একজন বীর মুক্তিযোদ্ধা।

মাহফুজা খানম ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক, ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। ২০০৯ সালে ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক।

মাহফুজা খানম জাতীয় শিশু–কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ছিলেন।

মাহফুজা খানমের স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে পেশায় চিকিৎসক। ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী।

   

About

Popular Links

x