Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

চানাচুর খেতে গিয়ে ১১ মাসের শিশুর মৃত্যু

গলায় আটকে যাওয়া চানাচুরের কারণে শ্বাসরোধ হয়ে শিশুর মৃত্যু ঘটে

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু সুয়াইফা কোনাবাড়ী গ্রামের সাইদুল রহমানের মেয়ে।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা যায়।

বুধবার রাতে সুয়াইফার ৫ বছর বয়সী খালাতো বোন বাড়িতে বেড়াতে আসে। এই সময় তার খালাতো বোনকে চানাচুর খেতে দেন সুয়াইফার মা ছানুয়ারা। এরপর অগোচরে খালাতো বোন সুয়াইফার মুখে চানাচুর দেয়। অল্প সময়ের মধ্যে সুয়াইফার গলায় চানাচুর আটকে গেলে সে চিৎকার করতে থাকে।

পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, শিশুর মুখ ও গলায় চানাচুর আটকে রয়েছে। কিছুক্ষণের মধ্যে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথিমধ্যে শিশুর মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাইদুর রহমান শাওন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, গলায় আটকে যাওয়া চানাচুরের কারণে শ্বাসরোধ হয়ে শিশুর মৃত্যু ঘটে।

   

About

Popular Links

x