Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনের গোলাগুলি, নিহত ৩

তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। 

ওসি ফেরদৌস বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান ২ পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।” 

ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে বলে জানিয়েছেন ওসি।

তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

   

About

Popular Links

x