Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৩:১৫ পিএম

রাজধানী ঢাকার মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে ৩ ইউনিট পৌঁছেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘‘আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে আমাদের এখনো কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

   

About

Popular Links

x