Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদিব-মাজহারুলের নেতৃত্বে জাকসুতে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে “সমন্বিত শিক্ষার্থী জোট” নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মনোনয়ন দাখিলের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জাকসুর প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচে শিক্ষার্থী ও শাখা শিবিরের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন ।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন।

এছাড়াও সহ-ক্রীড়া (ছেলে) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহ-ক্রীড়া (মেয়ে) পদে গণিত বিভাগের লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছেলে) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (মেয়ে) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে জুলজি বিভাগের হুসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশবিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন । কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “শিক্ষার্থীদের অধিকার আদায় যারা সোচ্চার ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের সকলকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। শীঘ্রই আমাদের নির্বাচনি ইশতেহার শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো।”

   

About

Popular Links

x