Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা পেছানোর দাবি শিবির নেতার

শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েম এ দাবি জানান

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও নির্বাচনে ‘‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।

রবিবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সাদিক কায়েম বলেন, ‘‘আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেক বিভাগের পরীক্ষা রয়েছে। কারও অ্যাসাইনমেন্ট, কারও প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচারণা চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। এটা শিক্ষার্থীদেরও দাবি।”

বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনারকে বিষয়টি ইতোমধ্যেই জানানো হয়েছে। তারাও যেন বিষয়টি আমলে নিয়ে পরীক্ষা পেছানোর ব্যবস্থা করেন। যেহেতু সারাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং ডাকসুর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তাই আমাদের দাবি, পরীক্ষাগুলো যেন পেছানো হয়।’’

নির্বাচিত হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে সাদিক কায়েম বলেন, ‘‘বিজনেস ফ্যাকাল্টির সমস্যা আছে। তাদের বসার জায়গা কম। লাইব্রেরি সংস্কার করবো। বিজনেস ফ্যাকাল্টির খাবারের দাম অনেক বেশি। এখানে এক ধরনের বাণিজ্য করা হয়। ক্লাসে পাঠদানের কোয়ালিটি (মান) বাড়াতে হবে। শিক্ষকদের পড়াশোনার মানে গা ছাড়া ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে। এখানে যে রাজনীতি করতে চায়, এবং যে চায় না, সবাই সমান অধিকার ভোগ করবে।’’

   

About

Popular Links

x