Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাদী ভিপি ও জিএস পদে বৈশাখীর নেতৃত্বে জাকসুতে প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার নেতা-কর্মী ও শিক্ষার্থীর সমন্বয়ে এ প্যানেল গঠিত হয়েছে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে শেখ সাদী হাসান আর জিএস পদে তানজিলা হোসাইন বৈশাখীর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার নেতা-কর্মী ও শিক্ষার্থীর সমন্বয়ে এ প্যানেল গঠিত হয়েছে

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের “অদম্য ২৪” স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী। যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।

প্যানেলের অন্যান্য পদে মনোনীতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম।

এছাড়াও তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে তাওহিদুর রহমান খান, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু মনোনীত হয়েছেন।

পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম।

প্রসঙ্গত, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সূচি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট, আনুষ্ঠানিক প্রচারণা চলবে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

   

About

Popular Links

x