Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে লড়বেন ১৯ জন

বিশ্ববিদ্যালয়ের জাকসু সংক্রান্ত ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন। এছাড়া নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছয়জন ও পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য পদে প্রার্থী সংখ্যা- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নয়জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ছয়জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আটজন, সাংস্কৃতিক সম্পাদক  পদে আটজন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে আটজন, নাট্য সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ছয়জন, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ছয়জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সাতজন।

এছাড়াও সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আটজন, নারী সহ-সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে সাতজন, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে সাতজন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক সাতজন, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সাতজন, নারী কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

নির্বাচন কমিশনের সদস্য সচিব এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১৭৯ প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছি। আজ ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং সর্বশেষ যাচাই-বাছাই করে ছয়টি মনোনয়নপত্র বাতিল করেছি। মোট ২৫টি পদের জন্য ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সচেষ্ট আছি, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিবেশ উন্নতর হবে।”

   

About

Popular Links

x