Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চিকিৎসক মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু জানাননি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের এক বাসা থেকে সাইদুল আমিন সীমান্ত নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সীমান্তের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়তেন।  

ওই শিক্ষার্থীর চাচা রুহুল আমিন জানান, রাতে সীমান্তের বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ পায়। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। এরপর বাড়ির মালিক দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

রুহুল আমিন আরও বলেন, “অচেতন অবস্থায় সীমান্তকে হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বের হচ্ছিল। এতে তারা ধারণা করা হচ্ছে, ওই বিষাক্ত দ্রব্য খেয়েই সীমান্ত মারা গেছে। তবে চিকিৎসক মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু জানাননি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।”

   

About

Popular Links

x