মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক মারা গেছেন।
রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক এমপি আনোয়ারুল হক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার সাবেক ব্যক্তিগত সহকারী নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৯৪৯ সালে বাচামারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়া, তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।



