Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ দেশের ১৬ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সংস্থাটির নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

এছাড়া, সোমবার (১৩ এপ্রিল) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

   

About

Popular Links

x