Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (১৩ এপ্রিল) র‍্যাব সদরদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার আরও ছয় সহযোগীকে গ্রেফতারের বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে।

গ্রেফতার অন্যরা হলো,  মো. ফ্যালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫), লিটন মিয়া ও সুমন।

এদিকে, রাজধানীর তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজানের দেওয়া তথ্যানুযায়ী, অভিযুক্ত মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানা এলাকা গ্রেফতার করা হয়। লিটন ও সুমনকে শেরে বাংলা নগর থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার  শ্যামলীর সিকেডি হাসপাতালে যুবদলের নাম ব্যবহার করে স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, টাকা না পেয়ে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে আখ্যা দিয়ে হেনস্তা করেন মঈন।

খবর পেয়ে সেদিন রাতেই হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা। তারা জানান, অভিযুক্ত মইন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, দ্রুত তাকে আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা।

জানা গেছে, শুধু শুক্রবারই নয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে হাসপাতাল থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিল স্থানীয় ওই কথিত নেতা।

 
   

About

Popular Links

x