Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুলের সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর

ফ্যানের পাশে চিরকুটে লেখা ছিল, টাকার জন্য চুরি করেছিলাম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয় থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি সিলিং ফ্যান ফেরত দিয়েছে চোর। ফ্যানের সঙ্গে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, টাকার জন্য চুরি করেছিলাম।

জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এসে স্কুল কর্তৃপক্ষ একটি ফ্যান দেখতে পান। পাশে একটি চিরকুটও ছিলো। তাতে লেখা টাকার জন্য চুরি করেছিলাম।

কর্মমঠ আইডিয়াল একাডেমির পরিচালক এফ এ সোহাগ বলেন, “যে ফ্যানটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিলো সেটি ফেরত দিয়ে গেছে চোর। পাশাপাশি টাকার জন্য চুরি করেছে উল্লেখ করে চিরকুট রেখে গেছে।”

তিনি বলেন, “আমার মনে হয় সে জাত চোর নয়। যে কারণে বাকি ফ্যানগুলো ফেরত দিলে পুরস্কার দেওয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। আশা করি ফ্যান ফেরত দেওয়ার ক্ষেত্রে শুভবুদ্ধির উদয় হবে তার।”

   

About

Popular Links

x