Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম 'সিরাজগঞ্জ মেডিকেল কলেজ'

এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই নাম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়   

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। কলেজটির নতুন নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

   

About

Popular Links

x