Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

কুমিল্লার লালমাই উপজেলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

কুমিল্লার লালমাই উপজেলায় এক মর্মান্তিক ঘটনার জন্ম হয়েছে, যেখানে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (২৭)। তিনি ওই গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার ছেলে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায় তিন মাস কারাগারে থাকার পর ১০-১২ দিন আগে মুক্তি পান।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার বাবাকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x