ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছরের এক তরুণীর সাথে প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আলফাডাঙ্গা থানায়। এ মামলার এজাহারভুক্ত ৩ আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ধর্ষণের শিকার এই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া এই তিন ব্যক্তি হলেন, উপজেলার বুরাইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্লা (৩৩), একই ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের সবুজ মোল্লা (২৩) ও টাবনী গ্রামের আলী শরীফ (২০)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২৩ বছরের এই তরুণীর সাথে মো. লিটন মোল্লার গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ প্রেমের সম্পর্কের সুত্র ধরে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে লিটন মোল্লা বিয়ের প্রলভন দেখিয়ে এই তরুণীকে মোটরসাইকেলে করে সবুজ মোল্লার বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তরুণীর ইচ্ছের বিরুদ্ধে লিটন, সবুজ ও আলী শরীফ মিলে গণধর্ষণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে এই তিন ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে একটি মামলাদায়ের করেন। এ মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।“
ওসি আরও বলেন, “গ্রেপ্তার হওয়া তিন আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।



