Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

এসময় আহত হয়েছেন চার নারীসহ ৯ যাত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ (৮) মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চার নারীসহ ৯ যাত্রী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সবাই রংপুর থেকে ভূরুঙ্গামারী ফিরছিলেন। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামিদুল নামে আহত এক যাত্রীর চাচা আল আমিন বলেন, আহত হামিদুল চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিল। মাইক্রোবাসের সকল যাত্রী ভূরুঙ্গামারীর বাসিন্দা। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে।

   

About

Popular Links

x