Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোণায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্পূরতীকর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে 

আপডেট : ০২ মে ২০২৬, ০১:৪৭ পিএম

নেত্রকোণার পূর্বধলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। 

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা আয়নাল হক (৫৭) এবং আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। আহতরা হলেন- মোল্লা মিয়া (৪৫), ডা. সারা তাবাসসুম উর্মি এবং মনির হোসেন (২৩)। তারা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসআই মো. রফিকুল ইসলাম বলেন, “দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি বাস এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সড়কের ইলাসপুরে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x