Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ জনের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:০৮ এএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. শরিফ। 

তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাবনা ফ্লাইওভারে যমুনা সেতু অভিমুখী একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হয়।

নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x