Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:০৩ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার ৫ ঘণ্টার জন্য ফুয়েল পাস নিবন্ধন সেবা বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এ সময় ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সেবার মান উন্নয়ন এবং সিস্টেমকে আরও নির্ভরযোগ্য করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।

   

About

Popular Links

x