Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

জ্বালানিমন্ত্রী: বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও লোডশেডিং থাকবে

মন্ত্রী জানান, এখন আমাদের উৎপাদন ১৪,৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪,৮৩৯ মেগাওয়াট

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

বিদ্যুতের সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এ কথা জানান। 

মন্ত্রী বলেন, “কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে (রবিবার) খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তরণ করতে পেরেছি।” 

সংসদে বিবৃতিতে বিদ্যুৎ মন্ত্রী জানান, দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হওয়ায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে। এতে লোডশেডিং বেড়েছে। ঢাকায়ও লোডশেডিং দিতে হবে। 

ইকবাল হাসান মাহমুদ বলেন, “বন্ধ থাকা দুটি বিদ্যুৎ কেন্দ্রে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে। আজকে আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।” 

তিনি আরও বলেন, “চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি।” 

   

About

Popular Links

x