Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ওই যুবককে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-১১

আপডেট : ১০ মে ২০২৬, ০২:৪৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১।

রবিবার (১০ মে) র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক ইরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (৯ মে) রাত ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটক পলাশ হোসেন আকাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা জানায়, শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ হোসেন আকাশ নামে এক যুবককে আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

অস্ত্রগুলো কোন থানার এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের এক কর্মকর্তা জানায়, অস্ত্রটি কোন থানার তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে আরও সময়ের প্রয়োজন। তবে এগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র তা নিশ্চিত করা গেছে।

   

About

Popular Links

x