Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ গেলো ২ বাংলাদেশি যুবকের

বর্তমানে মরদেহ দুটি নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে

আপডেট : ১২ মে ২০২৬, ১০:২৬ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের জেবদীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) লেবানন স্থানীয় সময় দুপুরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। 

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ।

পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১টা) সাতক্ষীরা জেলা বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। 

এদিকে, লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়েছে, বর্তমানে মরদেহ দুটি নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন। 

গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।

 

   

About

Popular Links

x